বুধবারও খুব একটা পরিবর্তন হচ্ছে না আবহাওয়ার। বৃষ্টির দাপট খানিকটা কমলেও ঝড়-জল থেকে আপাতত রক্ষা পাচ্ছে না বঙ্গবাসী।
2
6
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার শহর কলকাতার আকাশ মেঘলা থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
6
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
4
6
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
6
উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
6
6
বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।