ফের ভারী বৃষ্টির দাপট কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গে কমেছে ঝড়বৃষ্টির তাণ্ডব।
2
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি রয়েছে।
3
8
আগামিকাল, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
4
8
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
8
আগামী সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
8
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে আপাতত কোথাও সতর্কতা জারি হয়নি।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ ও আগামিকাল, রবিবার কোথাও প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সোমবার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
8
8
আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।