নিম্নচাপের কাঁটা। মাসের প্রথম দিনেই অফিস টাইমে ভোগান্তি বাড়ল সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীদের। একটানা মুষলধারে বৃষ্টির জেরে জলমগ্ন শহর ও সংলগ্ন এলাকা।
2
7
রাতভর বৃষ্টির দাপট গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আজ, মঙ্গলবার ভোর থেকেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছিল কলকাতায়। বেলা গড়াতেই বৃষ্টির দাপট বেড়েছে।
3
7
শুধুমাত্র কলকাতায় নয়, এদিন বেলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায় একটানা বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি হয়েছে।
4
7
একটানা প্রবল বৃষ্টির জেরে জল জমল উত্তর থেকে দক্ষিণ কলকাতায়। এমনকী শহরতলিতেও এদিন বিস্তীর্ণ জলমগ্ন।
5
7
জলমগ্ন রাস্তাঘাটে আজ সকাল থেকেই যান চলাচল ব্যাহত হয়েছে। অফিস টাইমে যার জেরে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের।
6
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
7
7
আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।