দুর্গাপ্রতিমা তৈরিতে কেন ব্যবহার করা হয় বারবনিতার বাড়ির মাটি? ‘পুণ্য মাটি’র নেপথ্যে লুকিয়ে কোন কাহিনি?
নিজস্ব সংবাদদাতা
১০ অক্টোবর ২০২৬ ১৮ : ১৮
শেয়ার করুন
1
7
দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, ঐতিহ্য ও বিশ্বাসের মেলবন্ধন। প্রতি বছর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হয় দেবী দুর্গার অসংখ্য প্রতিমা। সেই প্রতিমা তৈরির কাজে ব্যবহার করা হয় একাধিক উপকরণ।
2
7
তার মধ্যে এমন একটি উপাদান রয়েছে, যা ঘিরে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে বিশেষ ধর্মীয় ও সামাজিক বিশ্বাস। সেটি হল যৌনকর্মীদের বাড়ির দরজার মাটি, যা ‘পুণ্য মাটি’ বা ‘পুণ্য মৃত্তিকা’ নামে পরিচিত।
3
7
কিন্তু কেন দুর্গাপ্রতিমা তৈরিতে এই মাটি ব্যবহার করার রীতি রয়েছে? এর পিছনে কি শুধুই ধর্মীয় বিশ্বাস, নাকি রয়েছে সমাজের প্রতি কোনও গভীর বার্তাও?
4
7
দুর্গাপ্রতিমা তৈরির প্রাচীন রীতির সঙ্গে জড়িয়ে রয়েছে ‘পুণ্য মাটি’ সংগ্রহের প্রথা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যৌনকর্মীদের বাড়ির প্রবেশদ্বারের মাটি দুর্গাপ্রতিমা তৈরির কাজে ব্যবহৃত হয়। বিশেষত বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য নিয়ে আলোচনা করতে গেলে এই প্রথার উল্লেখ উঠে আসে বারবার।
5
7
বহুল প্রচলিত ব্যাখ্যা, সমাজের যে মানুষদের একাংশ দূরে সরিয়ে রাখে, তাঁদের জীবন ও অস্তিত্বকেও ধর্মীয় আচারের মধ্যে স্বীকৃতি দেওয়ার একটি প্রতীক হিসেবে দেখা হয় এই মাটিকে।
6
7
আর একটি ব্যাখ্যায় বলা হয়, কোনও ব্যক্তি যৌনকর্মীর বাড়িতে প্রবেশ করার সময় নিজের সামাজিক পরিচয়, অহংকার কিংবা তথাকথিত পবিত্রতার ধারণা বাইরে রেখে আসেন। সেই বিশ্বাস থেকেই ওই বাড়ির দোরগোড়ার মাটিকে বিশেষ তাৎপর্য দেওয়া হয়।
7
7
দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ। দেবী দুর্গাকে শক্তি, মাতৃত্ব ও অশুভের বিনাশের প্রতীক হিসেবে পুজো করা হয়।