সিঙ্গলরা হবেন মিঙ্গল, চাকরি বদলের স্বপ্ন হবে পূরণ! আগামী ২০ দিন গোল্ডেন পিরিয়ড এই ৪ রাশির
নিজস্ব সংবাদদাতা
১১ অক্টোবর ২০২৬ ১৭ : ২৫
শেয়ার করুন
1
9
১১ অক্টোবর থেকে আগামী ২০ দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত, বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। এই সময়ে বৃহস্পতি উচ্চস্থ হওয়ায় একাধিক রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য ও নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতির আশ্লেষা নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশও বেশ কিছু রাশির জন্য শুভ। ছবি- সংগৃহীত
2
9
বৃষ: আগামী ২০ দিন বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে ইতিবাচক হতে পারে। ব্যবসায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে লাভের সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
3
9
যাঁরা চাকরি করছেন, তাঁদের কাজের প্রশংসা পাওয়া কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকতে পারে। তবে বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সমস্ত দিক যাচাই করে নেওয়া জরুরি।ছবি- সংগৃহীত
4
9
কর্কট: বৃহস্পতি বর্তমানে কর্কট রাশিতে উচ্চস্থ। ফলে এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী ২০ দিনে আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
5
9
যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতি কিংবা নতুন চাকরির অপেক্ষায় রয়েছেন, তাঁরা ইতিবাচক খবর পেতে পারেন। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। ব্যক্তিগত জীবনেও পুরনো সমস্যা মিটিয়ে সম্পর্কের উন্নতি ঘটানোর সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
6
9
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী ২০ দিন একাধিক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেতে পারেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁদের সামনে ভাল সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
7
9
ব্যবসায় অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে লাভের সম্ভাবনা বাড়বে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোতে পারে। দাম্পত্য জীবনেও পারস্পরিক বোঝাপড়া বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।ছবি- সংগৃহীত
8
9
তুলা: আগামী ২০ দিনে তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা নতুন গ্রাহক বা গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। ছবি- সংগৃহীত
9
9
চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পাশাপাশি নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হতে পারে। আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা থাকলেও খরচের দিকেও নজর রাখতে হবে। কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে পরিকল্পনা করুন।ছবি- সংগৃহীত