পুজোয় দুর্যোগের আশঙ্কা এবার কম। তবে বর্ষা বিদায়ের পরেও বৃষ্টি থেকে রেহাই নেই। একটানা গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকী উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।
2
6
পুজোয় বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা থাকলেও, বাংলায় এবার তার কোনও প্রভাব পড়বে না। তবুও আগামিকাল থেকে একটানা চারদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর, বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
6
আগামী ১৫ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ১৭ অক্টোবর শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
5
6
আগামী ১৮ অক্টোবর, রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
6
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ১৬ ও ১৭ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি এই জেলাগুলিতেও।