চিকিৎসার খরচ, সন্তানের পড়াশোনা, বিয়ে কিংবা বাড়ি কেনার জন্য হঠাৎ টাকার প্রয়োজন হলে অনেকেই প্রভিডেন্ট ফান্ড বা PF-এর দিকে তাকান। এতদিন PF থেকে অগ্রিম টাকা তোলার ক্ষেত্রে একাধিক নিয়ম ও শর্ত বুঝতে গিয়ে সমস্যায় পড়তেন সদস্যরা।
2
13
এবার সেই প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্তে নিজের মোট PF ব্যালান্সের ৭৫ শতাংশ পর্যন্ত অগ্রিম তোলা যাবে। বাকি ২৫ শতাংশ অবসরকালীন সঞ্চয় হিসেবে অ্যাকাউন্টে থাকবে এবং তার উপর সুদ জমা হতে থাকবে।
3
13
EPFO-র পুরনো ১৩টি আংশিক টাকা তোলার বিধানকে সরল করে তিনটি প্রধান বিভাগে ভাগ করা হয়েছে। এর ফলে কোন প্রয়োজনে PF থেকে টাকা তোলা যাবে, তা বোঝা তুলনামূলক সহজ হবে।
4
13
প্রথম বিভাগ ‘Essential Needs’। অসুস্থতা বা চিকিৎসা, পড়াশোনা এবং নিজের কিংবা পরিবারের সদস্যদের বিয়ের জন্য এই বিভাগে অগ্রিম টাকা তোলার সুযোগ রয়েছে।
5
13
দ্বিতীয় বিভাগ ‘Housing’। ফ্ল্যাট বা জমি কেনা, বাড়ি তৈরি বা সংস্কার এবং গৃহঋণ পরিশোধের মতো প্রয়োজন এই বিভাগের অন্তর্ভুক্ত।
6
13
তৃতীয় বিভাগ ‘Special Circumstances’। EPFO-র পরিচালন পর্ষদ ভবিষ্যতে যে বিশেষ পরিস্থিতিগুলিকে এই বিভাগের আওতায় আনবে, সেগুলির ক্ষেত্রে টাকা তোলার সুযোগ থাকতে পারে।
7
13
নতুন নিয়মে প্রয়োজন অনুযায়ী টাকা তোলার সংখ্যাতেও নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। চিকিৎসার জন্য অগ্রিম টাকা তোলার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সংখ্যার সীমা নেই।
8
13
পড়াশোনার জন্য সর্বোচ্চ ১০ বার এবং বিয়ের জন্য সর্বোচ্চ পাঁচবার টাকা তোলা যাবে। বাড়ি কেনা, তৈরি, সংস্কার বা গৃহঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ পাঁচবার টাকা তোলার সুযোগ রয়েছে। অন্যদিকে, বিশেষ পরিস্থিতিতে বিজ্ঞপ্তি অনুযায়ী বছরে সর্বোচ্চ দু’বার টাকা তোলা যেতে পারে।
9
13
নতুন ব্যবস্থায় মোট PF ব্যালান্সের মধ্যে কর্মীর নিজের জমা, নিয়োগকর্তার জমা এবং উভয়ের উপর অর্জিত সুদ ধরা হবে। সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অগ্রিম তোলা সম্ভব।
10
13
অর্থাৎ, আপনার PF অ্যাকাউন্টে ৪ লক্ষ টাকা থাকলে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা তোলার সুযোগ থাকতে পারে। বাকি ১ লক্ষ টাকা অ্যাকাউন্টে থেকে যাবে এবং তার উপর সুদ জমবে। বর্তমানে EPF-এ সুদের হার ৮.২৫ শতাংশ।
11
13
চাকরি চলে গেলে নির্দিষ্ট নিয়মে প্রথমেই ৭৫ শতাংশ এবং এক বছর বেকার থাকার পর বাকি ২৫ শতাংশ তোলার সুযোগের কথাও উল্লেখ করা হয়েছে।
12
13
নতুন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, অগ্রিম টাকা তোলার জন্য অন্তত ১২ মাসের EPF সদস্যপদ থাকা প্রয়োজন। আগে কিছু ক্ষেত্রে, বিশেষ করে চিকিৎসার জন্য, ন্যূনতম অপেক্ষার সময় ছিল না। ফলে সদ্য চাকরিতে যোগ দেওয়া কর্মীরা সমস্যায় পড়তে পারেন।
13
13
আবেদনের আগে UMANG অ্যাপ অথবা EPFO-র সদস্য পোর্টালে পাসবুক দেখে ব্যালান্স যাচাই করুন। KYC, ব্যাঙ্কের তথ্য এবং চাকরি ছাড়ার তারিখ সঠিক রয়েছে কি না, তাও দেখে নিন। তথ্যের অমিল থাকলে দাবি নিষ্পত্তিতে দেরি হতে পারে।