রান্নাঘর যত ঝাঁ চকচকে, পরিষ্কার থাকবে ততই যেন ভাল লাগে। নোংরা, তেলচিটে, দাগছোপ ভর্তি রান্নাঘর দেখে অনেকেই ঘেন্না পান। দেখতেও বিশেষ ভাল লাগে না। আপনার রান্নাঘরটিরও যদি বেহাল দশা হয়ে গিয়ে থাকে তেল ছিটে বা দাগ লেগে জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন। ছবি- সংগৃহীত
2
5
নুন: তেল এবং তেলের দাগ দূর করার জন্য সবথেকে উপকারী হল নুন। যদি হঠাৎ হাত ফসকে তেল পড়ে গিয়ে থাকে, বা তেলের শিশি রাখার কারণে দাগ হয়ে গিয়ে থাকে কোথাও সেখানে মোটা করে নুন ঢেলে রাখুন কিছুক্ষণ। কিছুক্ষণ পর টিস্যু বা কাপড় দিয়ে সেটা মুছে নিন। নুন সহজেই তেল শুষে নেয়। ছবি- সংগৃহীত
3
5
বেকিং সোডা: এটা দিয়েও সহজেই তেল এবং তেলের দাগ দূর করা যায়। কোথাও তেল পড়ে গেলে বা দাগ লেগে থাকলে কিছুটা বেকিং সোডা সেখানে ঢেলে দিন। কিছু সময় পর জায়গাটা মুছে নিলেই দেখবেন পরিষ্কার হয়ে গিয়েছে। ছবি- সংগৃহীত
4
5
কর্নস্টার্চ: অনেকটা তেল পড়ে গেলে, বা তেল চিটচিটে হয়ে গেলে কোনও জায়গা কর্নস্টার্চ ব্যবহার করুন। এটাও সহজে তেল শুষে নেয়। তাই যেখানে তেল পড়ে আছে, বা দাগ লেগে আছে সেখানে কর্নস্টার্চ ফেলে রাখুন। ৫-১০ মিনিট পর মুছে নিন। ছবি- সংগৃহীত
5
5
আটা বা বেকিং পাউডার: কেবল বেকিং সোডা নয়, বেকিং পাউডারও এই কাজে ভীষণই উপকারী। এমনকী সাধারণ আটাও এই কাজে সাহায্য করতে পারে আপনাকে। যেখানে তেল পড়েছে সেখানে বেকিং পাউডার বা আটা ফেলে দিন। কিছু সময় প শুকনো কাপড় দিয়ে আগে সেটা তুলে নিন। তারপর ভিজে কাপড় দিয়ে মুছলেই হয়ে যাবে পরিষ্কার। ছবি- সংগৃহীত