তৃতীয়বার অন্তঃসত্ত্বা করিনা? ৫০ ছুঁইছুঁই অভিনেত্রীর ফের মা হওয়ার গুঞ্জনে তোলপাড় সোশ্যাল মিডিয়া
নিজস্ব সংবাদদাতা
২১ আগস্ট ২০২৬ ১৬ : ২২
শেয়ার করুন
1
10
অভিনেত্রী করিনা কাপুর খানকে নিয়ে ফের তুঙ্গে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তৃতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী?
2
10
ভাইরাল ওই ভিডিওতে করিনাকে জিমের পোশাকে দেখা গিয়েছে, যেখানে তাঁর শরীরের গড়ন দেখে অনেকেরই মনে হয়েছে যে তিনি হয়তো অন্তঃসত্ত্বা।
3
10
আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। ইনস্টাগ্রামে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, 'তিনি কি তৃতীয়বার অন্তঃসত্ত্বা?' আবার কেউ সরাসরি জানতে চেয়েছেন, 'আবার মা হচ্ছেন করিনা?'
4
10
ভিডিওতে দেখা যায়, জিমের বাইরে হাতে জলের বোতল নিয়ে দাঁড়িয়ে করিনা। দেহরক্ষীর ছাতার আড়ালেই গাড়িতে ওঠেন অভিনেত্রী।
5
10
তবে নজর কাড়ে তাঁর স্ফীতোদর। তবে এই বিষয়ে করিনা বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
6
10
এর আগেও ২০২২ সালে করিনার তৃতীয়বার মা হওয়া নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছিল। সেই সময় অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে সরব হয়েছিলেন।
7
10
তখন মজার ছলে তিনি জানিয়েছিলেন, 'এটা শুধুই পাস্তা আর ওয়াইনের প্রভাব। আমি অন্তঃসত্ত্বা নই। সইফ ইতিমধ্যেই দেশের জনসংখ্যা বৃদ্ধিতে অনেক অবদান রেখেছে!'
8
10
সেই একই সময়ে একটি সাক্ষাৎকারে করিনা বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, একজন নারী ওজন বাড়ালেই কেন সবাই ধরে নেন যে তিনি অন্তঃসত্ত্বা? তিনি বলেছিলেন, "আমরাও মানুষ, এটা বুঝতে হবে। জীবনটা আমার মতো করে বাঁচতে দিন।"
9
10
বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি পুরনো নাকি নতুন, তা নিয়েও বিতর্ক চলছে। গুঞ্জন তৈরি হয়েছে বলিপাড়ার অন্দরেও।
10
10
অভিনেত্রী নিজে কোনও বিবৃতি না দেওয়া পর্যন্ত এই গুঞ্জন কতটা সত্যি, তা স্পষ্ট নয়। আপাতত বলিপাড়ার এই চর্চাকে ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে।