নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর রাজ্যের বিজেপি সরকার। একের পর এক প্রকল্প চালু হচ্ছে রাজ্যে।
2
13
ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগের সরকারের চালু থাকা কোনও প্রকল্প বন্ধ করা হবে না।
3
13
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন অন্নপূর্ণা যোজনা। ১৫০০ টাকার বদলে রাজ্যের মহিলারা এখন প্রতি মাসে ৩০০০ টাকা করে পাচ্ছেন।
4
13
স্বাস্থ্যসাথীর বদলে চালু হয়েছে আয়ুষ্মান যোজনা। বছরে ৫ লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুবিধা পাবে রাজ্যের ১.৪৬ কোটি পরিবার।
5
13
অনেকেরই মনে প্রশ্ন ছিল যে, কন্যাশ্রী প্রকল্প কি চালু থাকবে রাজ্যে? এই ব্যাপারে স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
6
13
বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক উদযাপনে শুভেন্দুর ঘোষণা, বন্ধ হচ্ছে না কন্যাশ্রী প্রকল্প।
7
13
এই প্রকল্পে ১৩ বছরের পর থেকেই বছরে ১ হাজার টাকা এবং ১৮ বছরের পরে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়।
8
13
কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য ছিল অর্থনৈতিক সমস্যার কারণে কোনও পরিবার ১৮ বছরের বয়সের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে। এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হল, আর্থিক ভাবে পিছিয়ে থাকা গরিব পড়ুয়াদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা।
9
13
২০১৩ সালে এই প্রকল্প চালু করে রাজ্য সরকার। ২০১৭ সালে ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে রাষ্ট্রপুঞ্জের সেরা সামাজিক প্রকল্পের সম্মান লাভ করে।
10
13
এরপরে অন্যান্য রাজ্যে একই রকম প্রকল্প শুরু হয়। উত্তরপ্রদেশে ‘মুখ্যমন্ত্রী কন্যামঙ্গল যোজনা’ চালু হয় ২০১৯-এ, রাজস্থানে ‘মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনা’ চালু হয় ২০১৬-য়, ওই বছরেই মহারাষ্ট্রে শুরু হয় ‘মাজি কন্যা ভাগ্যশ্রী’ প্রকল্প।
11
13
স্কুল স্তরে কন্যাশ্রী, কলেজে কন্যাশ্রী-২ এবং বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী-৩ পাওয়া যায়। স্কুলে বছরে ১০০০ টাকা, কলেজ স্তরে এককালীন ২৫ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় স্তরে মাসে ২০০০-২৫০০ টাকা দেওয়া হত।
12
13
প্রতি বছর ১৪ আগস্ট ‘কন্যাশ্রী দিবস’ পালন করত তৃণমূল সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, এই প্রকল্পের জন্য বছরে ১৭ হাজার কোটি টাকা খরচ হত সরকারের।
13
13
নতুন সরকার ক্ষমতায় আসার পরে সব প্রকল্প নিয়ে কথা বললেও কন্যাশ্রী নিয়ে নির্দিষ্ট কোনও বার্তা দেওয়া হয়নি। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে নিশ্চিন্ত হলেন ছাত্রীরা।