বহু নারীর হার্টথ্রব তিনি। বহু নারীতেই মজেছে তাঁর মন। কিন্তু কার সঙ্গে বর্তমানে ডেট করছেন শুভমান গিল?
2
6
টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক তিনি। সুপুরুষ গিলকে দেখে আত্মহারা হয়ে যান তরুণীরা। কিন্তু জানেন গিল কাকে দেখে পাগল হয়ে যান?
3
6
শচীন তেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে মন দেওয়া নেওয়া চলেছিল শুভমানের। রটেছিল দু’জনে নাকি সম্পর্কে রয়েছেন। গিলের খেলা দেখতে নিয়মিত মাঠে যেতেন সারা। আবার গিলের সঙ্গে একত্রে নানা জায়গায় দেখা গিয়েছে তাঁকে।
4
6
বলিউডের সঙ্গেও ক্রিকেটের সম্পর্ক বহুদিনের। মনসুর আলি খান পতৌদির নাতনি সারা আলি খানের সঙ্গে নাম জড়িয়েছিল শুভমানের। রেস্তরাঁয় একসঙ্গে ডিনার করতেও দেখা গিয়েছিল তাঁদের।
5
6
শুভমান দাবি করেন তিনি নাকি বর্তমানে সিঙ্গল। ফোকাস শুধুই ক্রিকেট।