নিজের নামে বুক করতে পারেন গোটা একটা ট্রেন! কীভাবে, কত টাকায় পাবেন এই দারুণ সুবিধা? জেনে নিন
নিজস্ব সংবাদদাতা
১৩ জুলাই ২০২৬ ১২ : ৫২
শেয়ার করুন
1
10
ভারতীয় রেলের ট্রেনে টিকিট কেটে ভ্রমণ করা কম-বেশি সকলেরই পরিচিত অভিজ্ঞতা। তবে অনেকেই জানেন না, বিমানের মতো চাইলে পুরো একটি ট্রেন বা কয়েকটি কোচ একসঙ্গে ভাড়াও নেওয়া যায়। এই বিশেষ সুবিধার নাম ফুল ট্যারিফ রেট (এফটিআর) পরিষেবা, যা পরিচালনা করে আইআরসিটিসি।
2
10
ভারতীয় রেলের ফুল ট্যারিফ রেট (এফটিআর) প্রকল্পের মাধ্যমে ব্যক্তি, সংস্থা, বিয়ের বরযাত্রী দল বা তীর্থযাত্রীদের বড় দল চাইলে সম্পূর্ণ একটি ট্রেন কিংবা আলাদা কোচ নিজেদের জন্য সংরক্ষণ করতে পারেন। এফটিআর বুকিং অনলাইনে করা যায় এবং রেলের নির্ধারিত শর্ত পূরণ করতে হয়।
3
10
যাত্রার সর্বোচ্চ ছয় মাস আগে এবং ন্যূনতম ৩০ দিন আগে বুকিংয়ের আবেদন করা যায়। একটি ট্রেনে প্রযুক্তিগতভাবে সম্ভব হলে সর্বাধিক দু’টি চার্টার্ড কোচ জোড়া লাগানো যায়।
4
10
সম্পূর্ণ ট্রেন বুক করতে চাইলে ন্যূনতম ১৮টি কোচ (দুটি এসএলআর বা জেনারেটর কোচ-সহ) নিতে হবে, আর সর্বাধিক ২৪টি কোচ বুক করা যায়।
5
10
কোচ বুকিংয়ের জন্য প্রতি কোচে ৫০ হাজার টাকা করে রেজিস্ট্রেশন ও সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হয়। পুরো ট্রেন বুক করলে অন্তত ১৮টি কোচের জন্য মোট ৯ লক্ষ টাকা অগ্রিম দিতে হয়।
6
10
সাত দিনের বেশি সফর হলে অতিরিক্ত প্রতিদিন ও প্রতি কোচের জন্য বাড়তি চার্জ ধার্য হয়। আবেদন জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা না দিলে আবেদন বাতিল হয়ে যায়।
7
10
তবে বুকিং করলেই ট্রেন বা কোচ পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। রেলের পরিচালনাগত সুবিধা, কোচের প্রাপ্যতা এবং প্রযুক্তিগত সম্ভাবনা খতিয়ে দেখেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
8
10
এফটিআর পরিষেবা বিশেষ করে বড় পারিবারিক অনুষ্ঠান, কর্পোরেট ট্যুর বা ধর্মীয় সফরের জন্য অত্যন্ত জনপ্রিয়। এতে পুরো দলের যাত্রা একসঙ্গে ও তুলনামূলকভাবে আরও আরামদায়ক হয়।
9
10
ট্রেন বা কোচ সংযুক্তির ক্ষেত্রে রেলের নিজস্ব কিছু নিয়ম রয়েছে। যেমন সব ট্রেনে অতিরিক্ত কোচ জোড়া সম্ভব নয় এবং নির্দিষ্ট স্টেশনেই এই কাজ করা যায়।
10
10
বড় গ্রুপের জন্য গোপনীয়তা, স্বাচ্ছন্দ্য ও একসঙ্গে ভ্রমণের সুবিধা দেওয়াই এই পরিষেবার মূল আকর্ষণ।