ফের ইরান ও ইজরায়েলের মধ্যে জোরদার সংঘাত। যুদ্ধের আঁচ ক্রমশ ছড়াতে শুরু করেছে। ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
2
11
মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের কালো মেঘ, সেই পরিস্থিতিতে ভারতীয় বাজারেও অস্থিরতা বাড়বে। ইরান ও ইজরায়েলের সংঘাতের আবহে ভারতীয় বাজারেও ব্যাপক প্রভাব পড়তে চলেছে।
3
11
ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরেই আগামী কয়েকদিনে একগুচ্ছ জিনিসের দাম বাড়তে চলেছে। যা ঘিরে আবারও মধ্যবিত্তদের মাথায় হাত। দেখে নিন একনজরে, কী কী জিনিসের দাম বাড়তে পারে -
4
11
এই সংঘাতের কারণে ভারতে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে যেতে পারে। বৃদ্ধি পেতে পারে মুদ্রাস্ফিতি।
5
11
যুদ্ধের জন্য বন্ধ থাকতে পারে হরমুজ প্রণালী। ভারত-সহ বিশ্বের একাধিক দেশ অপরিশোধিত তেল আমদানি করে এই অঞ্চল থেকে। যার জেরে বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম।
6
11
ইতিমধ্যেই ইজরায়েলের আকাশপথ বন্ধ রয়েছে। ভারত থেকেও এই রুটে একাধিক বিমান সংস্থা সমস্ত বিমান বাতিল ঘোষণা করেছে। ফলে ঘুরপথে যেতে গেলে জ্বালানি তেল বেশি খরচ হবে। এর জেরেই বাড়বে বিমানের ভাড়া।
7
11
ইজরায়েলের উপর ভারত ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্যের বাণিজ্যের উপর নির্ভরশীল। সংঘাতের আবহে এই জিনিসের দাম বাড়তে পারে।
8
11
পোশাক, কৃষিপণ্য, অটো পার্টস, ও হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যের ব্যবসা তাতে প্রভাবিত হবে।
9
11
হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বজুড়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটবে। ফলে আমদানি-রপ্তানির সময় বেড়ে যাবে, বেড়ে যাবে খরচ। এর ফলে মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের বাণিজ্যিক চুক্তিও একাধিক ক্ষেত্রে ভেস্তে যেতে পারে।
10
11
দাম বাড়বে সোনা ও রুপোর। ভারতে বিয়ের মরশুমে একাটানা সোনার ও রুপোর দাম নিম্নমুখী ছিল। ফের রেকর্ড ছুঁতে পারে সোনার দাম।
11
11
পাশাপাশি ভারতে শেয়ার সূচক নিম্নমুখী থাকতে পারে। আগামী সোমবার থেকে নিফটি থেকে শুরু করে সেনসেক্স নিম্নমুখী থাকবে। শেয়ার বাজারে বিরাট ধস নামতে পারে।