দশকের পর দশক ধরে রবীন্দ্র জাদেজা ছিলেন চেন্নাই সুপার কিংসের অন্যতম আশাভরসার প্রতীক। আইপিএল ২০২৬-এর আগে সিএসকে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দেয়, তখন তা ভক্তদের জন্য ছিল অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত।
2
8
সিএসকে-র হয়ে তাঁর কেরিয়ার শেষ করেন ২৩৫৪ রান এবং ১৫২ উইকেট নিয়ে। সঞ্জু স্যামসনের সিএসকে-তে যোগ দেওয়ার চুক্তির অংশ হিসেবে জাদেজাকে রাজস্থান রয়্যালসে ট্রেড করা হয়।
3
8
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে জাদেজাকে হলুদ জার্সির বদলে গোলাপি জার্সিতে দেখা ছিল অদ্ভুত এক দৃশ্য।
4
8
একজন পেশাদার ক্রিকেটার হিসেবে জাদেজার অগ্রাধিকার এখন রাজস্থান রয়্যালস, কিন্তু এত বছর একটি দলের হয়ে খেলার পর চেন্নাইয়ের প্রতি তাঁর আবেগ থাকাটাই স্বাভাবিক।
5
8
আইপিএল ২০২৬-এর ম্যাচে রাজস্থানের কাছে হার মানে সিএসকে। খেলার শেষে খালিল আহমেদের জার্সিতে থাকা সিএসকে লোগোয় জাদেজার চুম্বন করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেককেই আবেগাপ্লুত করে তোলে।
6
8
অন্যদিকে,চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে জাদেজা ছিলেন তাঁর পুরোনো ছন্দে। তিনি ১৮ রানে দুই উইকেট নিয়ে সিএসকে-কে ১২৭ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
7
8
নান্দ্রে বার্গার এবং জোফ্রা আর্চারও দুটি করে উইকেট নেন। ফলে চেন্নাই কম স্কোরেই থেমে যায়। এরপর বৈভব সূর্যবংশীর ১৭ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে রাজস্থান মাত্র ১৩ ওভারের মধ্যেই লক্ষ্য তাড়া করে ফেলে।
8
8
ম্যাচের পর চেন্নাই থেকে রাজস্থানে যোগ দেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে জাদেজা বলেন, ''শুরুতে একটু কঠিন ছিল, কারণ আমি প্রায় ১২–১৩ বছর চেন্নাইয়ের হয়ে খেলেছি, তাই স্বাভাবিকভাবেই এটা একটা আবেগঘন সময় ছিল। কিন্তু পরে আমি ভাবলাম, এটাও জীবনেরই একটি অংশ। আর ভাল ব্যাপার হলো, আমি সেই দলে ফিরেছি যে দলের হয়ে আমি আমার প্রথম আইপিএল শিরোপা জিতেছিলাম।''