টিকিট ছাড়া ভারতীয় রেলে সফর মানেই মোটা অঙ্কের জরিমানা। একবার টিটিই ধরলেই, পকেটে ছ্যাঁকা। কিন্তু এমার্জেন্সি পরিস্থিতিতে কীভাবে সামলাবেন?
3
11
জানেন কি, জরুরি পরিস্থিতিতে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, টিকিট ছাড়াও ট্রেনে চড়তে পারবেন। তবে সেক্ষেত্রে যাত্রীদের কয়েকটি বিষয় খেয়াল রাখতেই হবে। নির্দিষ্ট শর্ত না মানলেই জরিমানা আদায় করবেন টিটিই।
4
11
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, কনফার্ম টিকিট ছাড়াও ট্রেনে চড়তে পারবেন যাত্রীরা। কিন্তু প্ল্যাটফর্ম টিকিট কাছে থাকা বাধ্যতামূলক।
5
11
প্ল্যাটফর্ম টিকিট না থাকলে, টিটিই জরিমানা করতে পারেন। ভাড়া এবং জরিমানার হিসাব হবে ট্রেনেটি যে স্টেশন থেকে ছেড়েছে সেখান থেকে গন্তব্য পর্যন্ত।
6
11
প্ল্যাটফর্ম টিকিট থাকলে, টিকিটহীন যাত্রী কোন স্টেশন থেকে সফর শুরু করেছেন, এটা স্পষ্টই বোঝা যাবে। সেক্ষেত্রে টিটিই জরিমানা করবেন না।
7
11
দূরপাল্লার ট্রেন সফরের ক্ষেত্রে আসন সংরক্ষণ করার নিয়ম রয়েছে কয়েক মাস আগে থেকেই। শেষমুহূর্তে জরুরি পরিস্থিতির জন্য তৎকাল পদ্ধতিতে টিকিট কাটার সুযোগ রয়েছে।
8
11
এরপরেও যদি কেউ টিকিট কাটার সুযোগ না পান, জরুরি ভিত্তিতে সফর করতে চান, সেক্ষেত্রে প্ল্যাটফর্ম টিকিট কেটেই ট্রেনে চড়তে পারেন।
9
11
ট্রেনে উঠতেই টিটিইকে জানাতে হবে জরুরি পরিস্থিতির কথা। কেন তড়িঘড়ি ট্রেন সফর করছেন, তাও বুঝিয়ে বলতে হবে। সঙ্গে দেখাতে হবে প্ল্যাটফর্ম টিকিট।
10
11
এরপর টিটিই যে স্টেশনের প্লাটফর্ম টিকিট রয়েছে, সেখান থেকে গন্তব্য পর্যন্ত ভাড়া কেটে নেবেন। সেই সময়েই যাত্রীকে হাতে তৈরি টিকিট দিয়ে দেবেন।
11
11
জেনারেল কামরা, এসি কামরার ওপর নির্ভর করবে ভাড়া। জরুরি ভিত্তিতে হাতে তৈরি টিকিটের ভাড়াও বাড়বে সেক্ষেত্রে।