মার্কিন–ইজরায়েল–ইরান সংঘাত পঞ্চম দিনে পড়তেই পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কন্ট্রোল রুম চালু করল ভারত সরকার। Ministry of External Affairs জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখতে এবং বিপদে পড়া ভারতীয়দের সহায়তা করতে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে।
2
9
MEA-র মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমে কন্ট্রোল রুমের যোগাযোগের তথ্য শেয়ার করে জানান, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি চালু থাকবে। টোল-ফ্রি নম্বর 1800118797 ছাড়াও একাধিক দিল্লি-ভিত্তিক নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি উপসাগরীয় ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলির জরুরি নম্বরও প্রকাশ করা হয়েছে।
3
9
বাহরিন, ইরান, ইরাক, ইজরায়েল, জর্ডন, কুয়েত, লেবানন, ওমান, কাতার, রামাল্লা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা ভারতীয়রা সরাসরি সংশ্লিষ্ট মিশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
4
9
MEA জানায়, পশ্চিম এশিয়ায় প্রায় এক কোটি ভারতীয় নাগরিক বসবাস করেন এবং তাঁদের নিরাপত্তা ও কল্যাণ নয়াদিল্লি দেখছে। মন্ত্রকের বক্তব্য, “যে কোনও নেতিবাচক পরিস্থিতি যা তাঁদের প্রভাবিত করতে পারে, সে বিষয়ে আমরা উদাসীন থাকতে পারি না।”
5
9
ইরানের বিরুদ্ধে মার্কিন–ইজরায়েলি যৌথ হামলার পর থেকে উত্তেজনা তীব্র হয়েছে। পাল্টা জবাবে ইরান উপসাগরীয় একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রাণালী জলপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।
6
9
ভারতের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ দেশের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৫০ শতাংশ—প্রায় ২৬ লক্ষ ব্যারেল প্রতিদিন—এই প্রণালী দিয়েই আসে। ফলে সরবরাহে বিঘ্ন ঘটলে জ্বালানির দাম বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনীতিতে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
7
9
MEA স্পষ্ট জানিয়েছে, “আমাদের বাণিজ্য ও জ্বালানি সরবরাহ শৃঙ্খল এই ভৌগোলিক অঞ্চলের উপর নির্ভরশীল। বড় ধরনের বিঘ্ন ভারতীয় অর্থনীতির জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে।”
8
9
পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমান, কুয়েত ও কাতারের নেতাদের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে দ্রুত শান্তি ফেরানোর আহ্বান জানায়। তিনি কাতারে ভারতীয় সম্প্রদায়ের প্রতি অব্যাহত সহযোগিতার জন্য আমিরকে ধন্যবাদও জানান।
9
9
তবে ইরানের সর্বোচ্চ নেতা খামেইনি নিহত হওয়ার ঘটনায় ভারত এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আঞ্চলিক অস্থিরতার মাঝেই ভারত পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রবাসী ভারতীয়দের সুরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।