ভ্রমণ মানেই শুধু একটি জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছনো নয়। অনেক সময় যাত্রাপথই হয়ে ওঠে ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ। বিশেষ করে ট্রেনে ভ্রমণের সময় জানালার বাইরে পাহাড়, নদী, জঙ্গল, চা-বাগান কিংবা মেঘে ঢাকা উপত্যকার দৃশ্য মনকে অন্যরকম আনন্দ দেয়।
2
10
গরমের ছুটিতে যদি পরিবার বা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে ভারতের কয়েকটি বিখ্যাত রেলপথ আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলতে পারে।
3
10
কালকা–শিমলা রেলপথ: হিমাচল প্রদেশের এই ঐতিহাসিক রেলপথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। কালকা থেকে শিমলা যাওয়ার পথে ট্রেন ১০০-রও বেশি সুড়ঙ্গ এবং অসংখ্য সেতু পার হয়। চারপাশে সবুজ পাহাড়, পাইন ও দেবদারু গাছের সারি এই যাত্রাকে অসাধারণ করে তোলে।
4
10
নিউ জলপাইগুড়ি–দার্জিলিং: পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় ট্রেনযাত্রা এটি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনে চড়ে পাহাড়ি রাস্তা, চা-বাগান এবং মেঘে ঢাকা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যও দেখা যায়।
5
10
মেট্টুপালায়ম–উটি: তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের বুক চিড়ে চলা এই টয় ট্রেন পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পাহাড়ি বাঁক, ঘন জঙ্গল, ছোট ছোট ঝরনা এবং সবুজ উপত্যকা এই সফরকে স্বপ্নের মতো সুন্দর করে তোলে।
6
10
মুম্বই–গোয়া: যারা সমুদ্র ও পাহাড় দুটিই ভালোবাসেন, তাদের জন্য এই রুট আদর্শ। পশ্চিমঘাটের সবুজ পাহাড়, নদী, সুড়ঙ্গ এবং গ্রামের মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যায়, তা বোঝাই যায় না।
7
10
গুয়াহাটি–লামডিং: উত্তর-পূর্ব ভারতের এই রেলপথ প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গের মতো। ট্রেন চলার সময় ঘন জঙ্গল, পাহাড়ি এলাকা এবং মেঘে ঢাকা সবুজ প্রকৃতি চোখে পড়ে। প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে এই যাত্রা অবশ্যই উপভোগ করবেন।
8
10
এরনাকুলাম–তিরুবনন্তপুরম: কেরলের এই রেলপথে যাত্রা করলে দেখা যায় নারকেল গাছের সারি, ব্যাকওয়াটার, নদী এবং সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য। শান্ত ও সুন্দর পরিবেশ মনকে সতেজ করে দেয়।
9
10
জম্মু–উধমপুর–কাশ্মীর রুট: ভারতের সবচেয়ে রোমাঞ্চকর ট্রেনযাত্রাগুলির মধ্যে এটি অন্যতম। সুউচ্চ পাহাড়, গভীর উপত্যকা, দীর্ঘ সুড়ঙ্গ এবং বিশাল সেতুর মধ্য দিয়ে ট্রেন চলার অভিজ্ঞতা সত্যিই অনন্য।
10
10
কেন ট্রেনভ্রমণ বেছে নেবেন? বিমানে দ্রুত পৌঁছে যাওয়া সম্ভব হলেও ট্রেনে ভ্রমণের আনন্দ একেবারেই আলাদা। জানালার বাইরে বদলে যাওয়া প্রকৃতি, ছোট ছোট স্টেশন, স্থানীয় মানুষের জীবনযাত্রা—সব মিলিয়ে ট্রেনযাত্রা হয়ে ওঠে এক বিশেষ অভিজ্ঞতা। তাছাড়া পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যও ট্রেন একটি চমৎকার মাধ্যম।