বিশ্বব্যাপী যুদ্ধ আবহে রান্নার গ্যাসের দাম বেড়েছে। এর জেরে শুরু হয়েছে আকাল। বানিজ্যিক সিলিন্ডারের তীব্র সংকটে জেরবার দেশের কয়েক হাজার হোটেল ও রেস্তোরাঁ। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, মুম্বই, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের হোটেল মালিকরা সাফ জানিয়ে দিয়েছেন- মঙ্গলবার, ১০ মার্চের মধ্যে গ্যাস না মিললে তাঁরা দোকান গোটাতে বাধ্য হবেন।
2
8
ইরান ও আমেরিকার দ্বন্দ্বে মধ্য এশিয়ার পরিস্থিতি এখন তপ্ত। বিশ্ববাজারে তেলের দাম চড়ছে। তার আঁচ এসে পড়েছে ভারতের হেঁশেলে। চেন্নাই এবং বেঙ্গালুরুর হোটেল সংগঠনগুলোর দাবি, এলপিজি সরবরাহকারী সংস্থাগুলো সাফ জানিয়ে দিয়েছে যে তাদের ভাণ্ডার শূন্য।
3
8
এর ফলে রেস্তোরাঁ তো বটেই, আইটি পার্ক বা কলেজের হস্টেলের খাবার সরবরাহও বন্ধ হওয়ার মুখে। বিপাকে পড়েছেন সেই সব সাধারণ মানুষ, পড়ুয়া বা চিকিৎসকরা, যাঁরা প্রতিদিন হোটেলের খাবারের ওপর নির্ভর করেন।
4
8
সংকট দানা বেঁধেছে মুম্বই এবং গুরুগ্রামেও। মুম্বইয়ের দাদর বা আন্ধেরির অনেক রেস্তোরাঁ গ্যাস বাঁচাতে মেনু থেকে বাদ দিয়েছে এমন সব পদ, যা রাঁধতে অনেক সময় লাগে।
5
8
কমিয়ে দেওয়া হয়েছে দোকানের কাজের সময়ও। জানা গিয়েছে, পুণেতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ঘরোয়া গ্যাসের জোগান ঠিক রাখতে শহরের গ্যাস-চালিত শ্মশানগুলোও আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুরসভা।
6
8
এদিকে গত সপ্তাহেই সিলিন্ডারের দাম ১১৫ টাকা এবং ঘরোয়া গ্যাসের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। এর জেরে নাজেহাল হোটেল ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। ‘ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ -এর স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত সুরাহা না হলে রেস্তোরাঁ শিল্পে বিপর্যয় নেমে আসবে।
7
8
চাপ সামলাতে ময়দানে নেমেছে কেন্দ্রও। সোমবার পেট্রোলিয়াম মন্ত্রক তেল শোধনাগারগুলোকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। তবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ঘরোয়া সিলিন্ডারকে।
8
8
কালোবাজারি রুখতে একটি সিলিন্ডার বুক করার ২৫ দিন পর দ্বিতীয়টি বুক করার নিয়ম চালু করা হয়েছে। হোটেলগুলোর সমস্যার কথা মাথায় রেখে একটি বিশেষ কমিটিও গঠন করেছে সরকার। এখন দেখার, এই পদক্ষেপে হোটেলের উনুন আবার কবে স্বাভাবিকভাবে জ্বলে ওঠে।