স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার লোক ভবনে আয়োজিত হবে ‘অ্যাট হোম’অনুষ্ঠান। তবে পূর্বনির্ধারিত ওই অনুষ্ঠানের সময় পরিবর্তিত। জানা গিয়েছে তেমনটাই।
2
7
তথ্য, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১৫ আগস্ট বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে সন্ধে ৬টা করা হয়েছে। লোক ভবনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।
3
7
প্রতি বছরই ১৫ অগাস্ট এবং ২৬ জানুয়ারি রাজভবনে (বর্তমানে লোকভবন) বিকেলবেলা এই ঐতিহ্যবাহী ‘অ্যাট হোম’ বা চা চক্রের আয়োজন করা হয়।
4
7
রাজ্যপালের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী, শীর্ষ প্রশাসনিক আধিকারিক, ইস্টার্ন কমান্ডের তিন বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক ছাড়াও শিল্প, সংস্কৃতি ও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
5
7
তবে এ বছর রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পাশাপাশি রাজ্যপাল আর এন রবি-র প্রথম স্বাধীনতা দিবস হওয়ায় অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
6
7
তবে সময় পরিবর্তিত হলেও, অনুষ্ঠানের স্থান-সহ অন্যান্য সব বিষয় অপরিবর্তিত থাকছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আমন্ত্রিত অতিথিদের বিকেল ৫টার মধ্যে লোক ভবনে পৌঁছতে বলা হয়েছে। পাশাপাশি, বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে তাঁদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
7
7
এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি। লোক ভবনের ‘অ্যাট হোম’ অনুষ্ঠানেও এর প্রতিফলন দেখ যাবে বলে সূত্রের খবর।