আগামী মাস থেকে অনেক গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম পরিবর্তন হতে চলেছে। এই নিয়ম পরিবর্তনের ফলে ঘরোয়া এলপিজি গ্রাহক, ব্যাঙ্কের গ্রাহক এবং বিলম্বিত জন্ম বা মৃত্যু শংসাপত্রের জন্য আবেদনকারীদের প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
2
9
ফিক্সড ডিপোজিট বা এফডি-র সুদের হারের বিষয়ে ব্যাঙ্কগুলিকে আরও স্পষ্ট নিয়মকানুন অনুসরণ করতে হবে। পাশাপাশি জন্ম ও মৃত্যু শংসাপত্রের দেরিতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আরও কঠোর নিয়ম প্রযোজ্য হবে।
3
9
যেসব ঘরোয়া এলপিজি গ্রাহক ভর্তুকিযুক্ত রিফিল বুকিং অব্যাহত রাখতে চান, তাঁদের ১ অক্টোবর, ২০২৬ থেকে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন সম্পন্ন করতে হবে।
4
9
পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ২৭.৪৩ কোটি সক্রিয় ঘরোয়া এলপিজি গ্রাহক (মোট গ্রাহকের ৮৯.৯%) ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন। যাঁরা কেওয়াইসি করে ফেলেছেন তাঁদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
5
9
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) স্থায়ী আমানতের সুদের হার সংক্রান্ত নতুন সংশোধিত নিয়ম চালু করেছে। যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
6
9
কেন্দ্রীয় ব্যাঙ্ক ভারতের সমস্ত ব্যাঙ্ককে তাদের সকল শাখায় একই এফডি রেট অনুসরণ করার পরামর্শ দিয়েছে। প্রদত্ত সুদের হারের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে গ্রাহক বা শাখার মধ্যে কোনও বৈষম্য করার অনুমতি দেওয়া হবে না।
7
9
যাঁরা সময়মতো জন্ম বা মৃত্যু রেজিস্ট্রেশন করেননি, তাঁদের জন্য বড় খবর, জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
8
9
নতুন আইন অনুযায়ী, যাঁরা এক বছর পর কিন্তু দুই বছরের মধ্যে জন্ম বা মৃত্যুর রেজিস্ট্রেশন করতে চান তাদের আবেদন কর্তৃপক্ষ যাচাই করে দেখবে।
9
9
দু’বছরের বেশি সময় পরে জন্ম বা মৃত্যু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, একজন প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের প্রয়োজন হবে।