মাসের শেষে আবহাওয়ার ভোলবদল। নভেম্বরের শেষে কনকনে ঠান্ডার আমেজ মিলবে না। এমনকী হালকা শীতের শিরশিরানিও এবার উধাও হয়ে চলেছে। আগেভাগেই জানিয়ে দিল মৌসম ভবন।
2
7
একের পর এক নিম্নচাপ, ঘূর্ণিঝড় কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে নয়া ঘূর্ণাবর্তের আশঙ্কা। আজ, রবিবারেই আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যার জেরেই এবার শীতের খেলা ঘুরবে।
3
7
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপেও পরিণত হতে পারে।
4
7
পাশাপাশি ডিসেম্বরের শুরুতে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। যদিও এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। আপাতত তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনাই নেই।
5
7
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বাংলায় তাপমাত্রার পারদ চড়বে। আগামী ২ দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। সোমবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
6
7
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। বেলা গড়ালেই কুয়াশা ও মেঘাচ্ছন্নভাব কাটবে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
7
7
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কাঁটা সরলেই আবারও বাংলা জুড়ে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষে আবারও শীতের কামব্যাক হতে পারে।