শুরু হয়ে গিয়েছে ভাদ্র মাস। তবু আগস্টের শেষ সপ্তাহেও বাংলা জুড়ে চলছে বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণে চলবে বৃষ্টি। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখনও সক্রিয়। ক্রমশ, তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে নিম্নচাপটি সরে গিয়েছে। এর অবস্থান দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। পাশাপাশি, বর্ষাকালীন মৌসুমি অক্ষরেখা অমৃতসর থেকে শাহাজানপুর হয়ে ডালটনগঞ্জ পর্যন্ত। এই দুইয়ের প্রভাবেই চলবে বৃষ্টি।
3
8
হাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জেলায় জেলায়। কিছু জেলায় হতে পারে ভারী বৃষ্টিও।
4
8
মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায়তেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঘণ্টায় ২০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
5
8
তবে কোনও জেলার জন্যই আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিসের তরফে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার জন্যও কোনও সতর্কতা জারি করা হয়নি।
6
8
কলকাতাতে আজ আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শহরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
7
8
আজ উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি চলবে।
8
8
একইসঙ্গে কোচবিহার, দার্জিলিং, কালিম্পঙে শনিবার বৃষ্টি হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।