হাওয়া অফিস আগেই জানিয়েছে, রাজ্য জুড়ে, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি জারি থাকবে কয়েকদিন। বৃহস্পতিবার দিনভর, রাজ্যের জেলায় কালবৈশাখীর সম্ভাবনা।
2
8
ইতিমধ্যেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে কলকাতায়, আকাশ কালো মহানগরের। তার মাঝেই দুই জেলার জন্য বড় আপডেট হাওয়া অফিসের।
3
8
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যে, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস জানাচ্ছে, এই দু' জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বজ্রপাত, মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
4
8
সঙ্গী হবে দমকা বাতাস। বাতাসের গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার, প্রতি ঘণ্টায়। এই দু'জেলায় দুর্যোগের সম্ভাবনা জানিয়ে, কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
5
8
হাওয়া অফিস আগেই জানিয়েছে, বৃহস্পতিবার, দিনের নানা সময়ে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
6
8
এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
8
দুর্যোগ জারি থাকবে শুক্রবারেও। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী, আগামী শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই হলুদ সর্তকতা রয়েছে।
8
8
শনিবার শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।