হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল। আগামী কয়েকদিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগ জারি থাকবে জেলায় জেলায়। ঝড়বৃষ্টি, বজ্রপাতের পূর্বাভাস রাজ্যজুড়ে।
2
6
মঙ্গলবার সকাল থেকেই, কলকাতার আকাশ মেঘলা। বৃষ্টি ঝমঝমিয়ে থেকে থেকে।
3
6
হাওয়া অফিস আগেই জানিয়েছে, একাধিক জেলায় মঙ্গলবার হতে পারে ঝড়বৃষ্টি। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি বজ্রবিদ্যুতের দাপট থাকতে পারে। যার ফলে তাপমাত্রা নামতে পারে।
4
6
এসবের মাঝেই, মঙ্গলবার দুপুরে আবহাওয়া দপ্তর জানাল, আগামী কয়েকঘণ্টায়, ছ'জেলায় শুরু হবে দুর্যোগ।
5
6
তালিকায়, নদিয়া, দুই পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এই ছ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ, ঝড়-বৃষ্টি, দমকা হাওয়ার সম্ভাবনা। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
6
6
বুধবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণে। ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। ২ এবং ৪ এপ্রিল বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও ৫ এপ্রিল হতে পারে বৃষ্টি। বিশেষত, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে।