আশ্বিন মাস পড়ে গিয়েছে। দুর্গাপুজো শুরু হতে আর এক মাস সময়ও বাকি নেই। তার আগেই বড়সড় প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হতে চলেছে বাংলা।
2
8
আইএমডি সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। যা ধীরে ধীরে গভীর নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে।
3
8
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে এই নিম্নচাপ অঞ্চল। ধীরে ধীরে তা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। ক্রমে তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। বুধবার সকালেই এটি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছে যাবে। এর ফলে মঙ্গলবার থেকে শুক্রবার ঝড় বৃষ্টি চলবে গোটা রাজ্য জুড়ে।
4
8
সপ্তাহের শুরু অর্থাৎ আজ বৃষ্টির পরিমাণ কম হলেও কাল থেকে বাড়বে বৃষ্টি।
5
8
আবহাওয়া দপ্তরের সোমবার সকাল ৭ টার পূর্বাভাস অনুযায়ী, আগামী দু'তিন ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝেড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
6
8
সোমবার কলকাতা- সহ অন্যত্র বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৫ এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে।
7
8
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সময়ে উপকূলবর্তী এলাকায় ব্যাপক ঝড়বৃষ্টি চলবে বলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
8
8
জানা গিয়েছে, দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ২৩ এবং ২৪ সেপ্টেম্বর বৃষ্টির দাপট বাড়বে।