ভোটের মুখে বাংলার রাজনীতির পারদ যেমন চড়ছে, তেমনই চড়ছে আবহাওয়ার পারদও। একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে মাঝে মাঝেই ঝেঁপে বৃষ্টি। গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত ঝড়--বৃষ্টি হয়েছে জেলায় জেলায়।
2
7
হাওয়া অফিস জানিয়েছে, আজ, সোমবার (৩০ মার্চ, ২০২৬) বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে দক্ষিণবঙ্গের আট জেলা। মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিমনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এইসব জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে।
3
7
এই আবহাওয়া আরও কয়েকদিন বজায় থাকবে, হাওয়া অফিস সূত্রে খবর তেমনটাই। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবারের পর, অন্তত বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে।
4
7
১ তারিখ পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি হয়। ৩১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত হাওড়া, হুগলি, দুই পরগনা, বাঁকুড়া, নদিয়া, পূর্ব বর্ধমানে জারি কমলা সতর্কতা।
5
7
পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে জারি হলুদ সতর্কতা।
6
7
উত্তরবঙ্গে ৩ এপ্রিল পর্যন্ত চলবে দুর্যোগ, হাওয়া অফিসের পূর্বাভাস তেমনটাই। উত্তরের প্রায় সব জেলায় ৩ তারিখ পর্যন্ত জারি সতর্কতা।
7
7
৩১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জালেয় জারি কমলা সতর্কতা। সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের।