তাপপ্রবাহে পুড়ছে সমগ্র বাংলা। গরমে প্রাণ রীতিমতো ওষ্ঠাগত সকলের। আর কি বৃষ্টি হবেই না? কতদিন এরকম পরিস্থিতি থাকবে? কবে হবে কালবৈশাখী? সবকিছুর উত্তর দিল আবহাওয়া অফিস।
2
8
বর্তমান সময়ে বাংলায় যে হারে গরম পড়ছে তা রাজস্থানের থর মরুভূমিকে হার মানাচ্ছে বলে দাবি অনেকের। সকাল দুপুরে বাইরে প্রখোর রোদ আর সন্ধেবেলায় গরম হাওয়া মিলিয়ে বাংলার আবহাওয়া অস্বস্তিতে ভরে উঠেছে।
3
8
বুধবার আবার নববর্ষ। কিন্তু নববর্ষের আনন্দকে মাটি করে দিয়েছে তীব্র গরম। যদিও এই চাঁদিফাটা গরমের মাঝে দক্ষিণবঙ্গ সঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি। রাতের দিকে থাকবে ২৬ ডিগ্রির কাছে।
4
8
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চাঁদিফাটা গরমের মধ্যেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
5
8
যদিও আবার গরম ও আদ্রতার জন্য সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
6
8
এছাড়াও একটি উত্তর পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ আসাম থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, যা ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্ত, ওড়িশা এবং ছত্তিশগড় অতিক্রম করে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।
7
8
কেমন থাকবে নববর্ষে উত্তরবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিসের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।