আজও (মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তিলোত্তমায় বেলার বাড়ার সঙ্গে সঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
2
5
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতাও।
3
5
কলকাতার আবহাওয়া: সোমবারের পর মঙ্গলবারও ভিজবে মহানগর। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কাজের দিনে এই ভারী বৃষ্টির জেরে চরম ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ। বৃষ্টির পাশাপাশি শহরে ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে।
4
5
উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা: আবহাওয়ার পরিস্থিতি উদ্বেগজনক। পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেক বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় 'লাল সতর্কতা' জারি করা হয়েছে।
5
5
এছাড়াও কালিম্পং ও কোচবিহারের বেশ কিছু জায়গায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী ২৪ ঘণ্টা গোটা রাজ্যই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।