দেশে ইতিমধ্যে বর্ষার প্রবেশ ঘটেছে। এবার সেখান থেকে অধীর আগ্রহ তৈরি হয়েছে রাজ্যবাসীর মধ্যে। কবে থেকে শুরু হবে বর্ষা।
2
10
ইতিমধ্যে কেরালায় বর্ষা শুরু হয়েছে। পাশাপাশি ধীরে ধীরে বর্ষা তার নিজের গতিপথে এগিয়ে চলেছে।
3
10
কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে শুক্রবার ভোর থেকেই আকাশের মুখ ছিল ভার। এরপর খানিক পরেই ওঠে ঝড়। সঙ্গে ছিল বৃষ্টির দাপট।
4
10
বিগত কয়েকদিন ধরেই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। সেখান থেকে এই ক্ষণিকের বৃষ্টি খানিকটা হলেও সকলকে স্বস্তি দেয়।
5
10
সকালের দিকে এই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটা নেমে যায়। ফলে সেখান থেকে অনেকের মনে স্বস্তি ফেরে।
6
10
চলতি বছরে এল নিনোর প্রভাব থাকলেও বর্ষার গতিপথ স্বাভাবিক রয়েছে। হাওয়া অফিসের মতে যদি এই গতি থাকে তাহলে আগামী এক সপ্তাহের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে।
7
10
উত্তরবঙ্গে বর্ষার প্রবেশের পর দক্ষিণে বর্ষা নিজের খেলা দেখাবে। ফলে সেখান থেকে দেখতে হলে দক্ষিণে বর্ষার প্রবেশে এক সপ্তাহের খানিকটা বেশি সময় লাগবে।
8
10
যতদিন পর্যন্ত রাজ্যে বর্ষার প্রবেশ না ঘটছে ততদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট।
9
10
চলতি বছরে বৃষ্টির পরিমান কম হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সেখানে কতটা বর্ষা নিজের খেলা দেখাতে পারে সেটাই দেখার।
10
10
বর্ষা আসার আগে পরিবেশে অস্বস্তি বজায় থাকবে। তবে যেখানে মেঘ থাকবে সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলেই খবর মিলেছে।