আর ৪৮ ঘণ্টা। দেশ জুড়ে ভয়ঙ্কর গরমের পূর্বাভাস। রাজ্যে রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হবে। এপ্রিলের মাঝামাঝি থেকেই গরমের 'খেলা' শুরু হতে চলেছে।
2
9
ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পর থেকেই দেশজুড়ে তীব্র গরম, তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। একটানা ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ।
3
9
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু'-তিন সপ্তাহের মধ্যে তাপমাত্রার পারদ দেশজুড়ে ঊর্ধ্বমুখীই থাকবে। রেকর্ড হারে দিনের ও রাতের তাপমাত্রা।
4
9
মৌসম ভবন জানিয়েছে, আগামী দু'দিন পর থেকে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। ৪৮ ঘণ্টা পর থেকেই সবচেয়ে তীব্র গরম অনুভূত হবে এই অংশে।
5
9
চলতি সপ্তাহেই দিল্লির দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। উত্তরপ্রদেশ ও রাজস্থানেও দিনের তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
6
9
আগামী তিনদিন মহারাষ্ট্র ও বিদর্ভে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। মধ্যপ্রদেশে ১৬ থেকে ১৮ এপ্রিলের মধ্যে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
7
9
চলতি সপ্তাহেই ওড়িশা ও ছত্তিশগড়েও একটানা তিনদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ভুবনেশ্বর, নাগপুর, ভোপাল, অমরাবতীতে ১৬ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে।
8
9
আবহাওয়াবিদদের আশঙ্কা, ২০২৪ সালের থেকেও চলতি বছরে দীর্ঘ হবে তাপপ্রবাহের পরিস্থিতি। পাশাপাশি আরও তীব্র গরমের সম্ভাবনাও রয়েছে।
9
9
এপ্রিলের শুরুতেই ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ ছিল নিম্নমুখী। দিন কয়েক স্বস্তির আবহাওয়ার পর একধাক্কায় তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। যা ঘিরে সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়ছে।