গত সপ্তাহে বৃষ্টির জেরে কিছুটা পারদ নেমেছিল। কিন্তু, চৈত্রের শেষলগ্নে উষ্ণতার গনগনানি মালুম হচ্ছে। শনি ও রবিবার রোদের প্রখর তেজ টের মিলেছে, সঙ্গে ভ্যাপসা গরমের অস্বস্তি। সোমবার সকালেও প্রখর তেজ। গরমও প্রবল। দক্ষিণবঙ্গ জুড়ে ক্রমশ তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে বলাই যায় যে, এবারের পহেলা বৈশাখে ভেল্কি দেখাবে গরম!
2
6
হাওয়া অফিস জানিয়েছে যে, আগামী কয়েক দিনে কলকাতা-সহ গোটা বাংলার দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
6
কলকাতায় গরম বেড়েছে। পারদ সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রবিবার উষ্ণতা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ পর্যন্ত থাকতে পারে।
4
6
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে গরম বাড়বে বলেই পূর্বাভাস। জেলায় জেলায় বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।তবে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে রাজ্যের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। ঝড়বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে।
5
6
শুকনো ও গরম বাতাস পশ্চিমবঙ্গে প্রবেশ করছে পশ্চিম ও মধ্য ভারত থেকে। যা পশ্চিমী ঝঞ্ঝাকে উত্তর পূর্বে ঠেলে সরাচ্ছে। ফলে বৃষ্টির সম্ভাবনা ম্লান হচ্ছে দক্ষিণবঙ্গে।
6
6
রাজ্য়ে পাহাড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে পারদ চড়লেও আগামী কয়েকদিনে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।