উত্তর ভারতের রাজ্যগুলিতে রাতের তাপমাত্রা এখনও ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে রয়েছে। শীতল দিনের পরিস্থিতি রয়েছে একাধিক জায়গায়। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভ্যাপসা গরম দিনের বেলায়।
3
6
ভারতের মৌসম ভবন জানিয়েছে, আজ সকালেও দিল্লিতে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল। সঙ্গে আংশিক মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। আপাতত দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
4
6
অন্যদিকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী মুম্বইয়ে। এদিন মুম্বইয়ের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও ১৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় গলদঘর্ম দশা এই শহরে।
5
6
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কর্ণাটক, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, আহমেদাবাদে, তামিলনাড়ুতে। তবে দিনের তাপমাত্রা ক্রমেই বাড়ছে। ফেব্রুয়ারির শুরুতেই চড়া রোদে চরম অস্বস্তি অনুভূত হচ্ছে।
6
6
তবে চলতি সপ্তাহান্তে জম্মু ও কাশ্মীরের উঁচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।