সপ্তাহের শুরুতেই চড়ছে পারদ। চলতি সপ্তাহেই রাজ্যে রাজ্যে জারি হল তাপপ্রবাহের সতর্কতা। একাধিক রাজ্যে আগামী কয়েক ঘণ্টায় তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
2
8
গতকাল, রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে রাজধানীর দিনের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
3
8
আগামী কয়েক ঘণ্টায় উত্তর ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। ভারতের মৌসম ভবন জানিয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
4
8
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দিনের তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
5
8
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরে রবিবার বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হয়েছে। কিন্তু তার জেরে ভয়াবহ গরম থেকে রেহাই পাওয়া যায়নি।
6
8
আগামী ২৩ এপ্রিল আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। তবে তীব্র গরম থেকে চলতি সপ্তাহে মুক্তি মিলবে না।
7
8
২২ এপ্রিল থেকে উত্তর ভারতের রাজ্যগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে। দিল্লির কয়েকটি এলাকায় একটানা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
8
8
অন্যদিকে বাংলাতেও চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও চড়বে। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।