দুপুর গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু জেলায় জেলায়। একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।
2
13
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বুধবার দুপুর ১টা বেজে ৪৫ মিনিট থেকে আগামী দু'-তিন ঘণ্টায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
3
13
এদিন দুপুর ২টোর পর থেকে আগামী দু'-তিন ঘণ্টায় মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতেও কমলা সতর্কতা জারি রয়েছে।
4
13
এই সাত জেলায় দুপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সাত জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে।
5
13
আজ, বুধবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
13
আজ হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
7
13
আগামিকাল বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
8
13
আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
9
13
আগামী শনিবার ও রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
10
13
আগামী সোমবার ও মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
11
13
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
12
13
আগামিকাল বৃহস্পতিবার থেকে শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
13
13
আগামিকাল উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।