রবিবাসরীয় সকালেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। আগামী সাতদিন বাংলা জুড়ে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতাতেও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2
10
আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
10
আজ সকাল পৌনে ৮টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় বীরভূমে এবং সাড়ে ৮টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
4
10
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
10
আগামিকাল সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এবং আগামী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
10
আগামী বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
10
আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
10
অন্যদিকে উত্তরবঙ্গে আজ, রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
9
10
আগামিকাল সোমবার ও আগামী মঙ্গলবার জলপাইগুড়িতে এবং সোমবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
10
10
আগামী বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।