আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টা বেজে ৪৫ মিনিট থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
13
এই চার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। চার জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
4
13
আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা সাতদিন জেলায় জেলায় সতর্কতাও জারি রয়েছে।
5
13
আজ, বৃহস্পতিবার হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
6
13
আজ বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
13
আগামিকাল শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
8
13
আগামী শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
9
13
আগামী রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
10
13
আগামী সোমবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং আগামী মঙ্গলবার ও বুধবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
11
13
অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
12
13
আগামিকাল শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
13
13
আগামী রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, সোমবার শুধুমাত্র আলিপুরদুয়ারে, মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও।