দুপুরে কালো মেঘে ঢাকল আকাশ। ঝেঁপে বৃষ্টি শুরু জেলায় জেলায়। আগামী কয়েক ঘণ্টায় প্রবল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি ৬ জেলায়।
2
11
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টো বেজে ৪০ মিনিট থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলায় কমলা সতর্কতা রয়েছে।
3
11
এই সময়ের মধ্যেই হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলাতেও কমলা সতর্কতা রয়েছে।
4
11
আজ, মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
5
11
আগামিকাল বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
6
11
আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে।
7
11
আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
8
11
অন্যদিকে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
9
11
আগামিকাল বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এবং আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
10
11
আগামী শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
11
11
আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুরে।