সকাল থেকেই ধূসর মেঘের আনাগোনা আকাশে। কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি নামবে জেলায় জেলায়। চলতি সপ্তাহ জুড়েই বাংলা জুড়ে দুর্যোগের সতর্কতা জারি।
2
10
আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। আজও শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সকাল সাড়ে সাতটা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
4
10
সকাল আটটা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
10
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
6
10
আজ ও আগামিকাল বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
10
আগামী শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
10
আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
9
10
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
10
10
আজ থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে আপাতত আর ভারী বৃষ্টির চোখরাঙানি নেই।