আজ রাতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। আগামী ২-৩ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, হুগলি জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
5
8
বৃহস্পতিবার রাতের দিকে বৃষ্টি হবে পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতেও। আবহাওয়া দপ্তর এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে।
6
8
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
7
8
আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা সাতদিন একাধিক জেলায় সতর্কতাও জারি হয়েছে।
8
8
আগামিকাল শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।