গত এক সপ্তাহে প্রায় প্রতিদিনই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিতে টানা গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতাতেও।
2
7
চলতি সপ্তাহে রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? মৌসম ভবন জানাচ্ছে, উত্তরবঙ্গে কিছুটা হলেও কমতে পারে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গে আবহাওয়ার আপডেট কী?
3
7
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
4
7
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।
5
7
হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে।
6
7
বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
7
আজ মঙ্গলবার শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।