রবিবার দুপুর থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। বিকেলের দিকেই জেলায় জেলায় বৃষ্টির খবর মিলেছে। ফলে, প্রবল গরম থেকে মিলেছে স্বস্তি।
2
9
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় রাজ্যের ছ'টি জেলায় বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
3
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টায় কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় প্রবল বৃষ্টি হবে।
4
9
হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, বৃষ্টির পাশাপশি যেমন বাজ পড়বে তেমনই ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
5
9
গত কয়েকদিন ধরেই রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শনিবার দুপুরেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। তারপর রবিবার বিকেলে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
6
9
অন্যদিকে, কেরলের পর কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে, গোয়া, মহারাষ্ট্রের একাংশেও ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আজ উত্তর পূর্বের একাধিক রাজ্যেও বর্ষা প্রবেশ করেছে।
7
9
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আর ৪ থেকে ৫ দিনের মধ্যেই সিকিম ও উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
8
9
আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
9
9
আগামিকাল সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে।