স্বস্তির বৃষ্টি জেলায় জেলায়। এর মাঝেই বাংলায় বর্ষার আগমন নিয়ে বড় বার্তা দিল হাওয়া অফিস। জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি।
2
14
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে।
3
14
আজ, বৃহস্পতিবারেই কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আর দু'-তিন দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে।
4
14
আজ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
14
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
6
14
আগামিকাল শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতা।
7
14
আগামিকাল থেকে টানা তিনদিন উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী রবিবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
8
14
আগামী মঙ্গলবার ও বুধবারেও উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
9
14
আজ বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা রয়েছে।
10
14
আগামিকাল শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
11
14
আগামী শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
12
14
আগামী রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
13
14
আগামী সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
14
14
আগামী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া এবং আগামী বুধবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।