মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। আজ থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এর পাশাপাশি মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
5
8
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
6
8
উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
8
এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
8
8
আগামী ২৪ ঘণ্টায় মূলত মেঘলা থাকবে কলকাতার আকাশ। পাশাপাশি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।