গরম থেকে রেহাই। চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টির দাপট বাড়বে। কমবে তাপমাত্রাও। বৃহস্পতিবার বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
2
10
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
10
আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে বাড়বে ঝড়বৃষ্টির দাপট।
4
10
আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
5
10
আগামিকাল শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
6
10
আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার বাঁকুড়াতেও হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
10
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
8
10
আগামিকাল শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
9
10
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
10
10
আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।