মে মাসের গরমে পুড়তে হবে না দেশবাসীকে? হাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাসে অন্তত তেমনই স্বস্তির ইঙ্গিত মিলেছে।
2
8
মৌসম ভবন জানিয়েছে, মে মাসে দেশের গড় তাপমাত্রা খুব একটা চড়ার সম্ভাবনা নেই। উল্টে বৃষ্টির দাপট বাড়তে পারে। হিসেব বলছে, এ বার স্বাভাবিকের তুলনায় ১১০ শতাংশের বেশি বৃষ্টি হতে পারে দেশজুড়ে।
3
8
আবহাওয়াবিদদের মতে, মে মাসে দেশের একটা বড় অংশে দিনের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে। ফলে দুপুরের জ্বালাপোড়া গরম থেকে সাময়িক রেহাই মিলতে পারে।
4
8
দক্ষিণ ভারত এবং উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে গরমের দাপট থাকবে। রাতের দিকে ঘাম ঝরতে পারে।
5
8
গড় তাপমাত্রা খুব একটা বাড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে হিমালয়ের পাদদেশ এলাকা। অন্যদিকে, পূর্ব উপকূলীয় রাজ্য এবং গুজরাট ও মহারাষ্ট্রের কিছু অংশে লু বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
6
8
হাওয়া অফিস জানিয়েছে, আবহাওয়ার এই দোলাচলের নেপথ্যে প্রশান্ত মহাসাগরের ‘এল নিনো’। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বর্ষা আসার মুখেই তা সক্রিয় হতে পারে।
7
8
আবহাওয়ার এই খামখেয়ালি মেজাজে চিন্তায় পড়েছেন কৃষকরাও। একদিকে অতি বৃষ্টি, অন্যদিকে রাতের গুমোট গরম, দুই'ই ফসলের ক্ষতি করতে পারে।
8
8
বৃষ্টির পূর্বাভাসে খারিফ চাষের প্রস্তুতিতে সুবিধা হবে। যদিও অতিবৃষ্টির কারণে জল জমে ফসল নষ্ট বা ছত্রাক সংক্রমণের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।