আজ থেকে একটানা সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ঘনঘটা। একটানা তুমুল বৃষ্টি, ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর জেরে জেলায় জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
3
10
রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
4
10
আজ এই ১৫ জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি জেলায় সর্বোচ্চ ৫০ কিমি বেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে।
5
10
আগামিকাল সোমবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি রয়েছে।
6
10
সোমবার হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি, সর্বোচ্চ ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা রয়েছে।
7
10
মঙ্গলবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে একই পরিস্থিতি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সব জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সতর্কতা জারি হয়নি।
8
10
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ২১ মার্চ পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। আগামী শনিবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
9
10
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
10
10
আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবার সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা এবং শুধুমাত্র বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হলুদ সর্তকতা রয়েছে। আগামী শুক্রবার ও শনিবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে।