কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টির জেরে স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে। প্যাচপ্যাচে গরম সাময়িকভাবে উধাও। একধাক্কায় নামল পারদ। স্বস্তির আবহাওয়া কলকাতা-সহ জেলায় জেলায়।
2
14
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। একধাক্কায় প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে।
3
14
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতায় বর্ষা ঢুকতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
4
14
আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা সাতদিন জেলায় জেলায় সতর্কতাও জারি রয়েছে।
5
14
আজ, বৃহস্পতিবার হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
6
14
আজ বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
14
আগামিকাল শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
8
14
আগামী শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
9
14
আগামী রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
10
14
আগামী সোমবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং আগামী মঙ্গলবার ও বুধবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
11
14
অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
12
14
আগামিকাল শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
13
14
আগামী রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, সোমবার শুধুমাত্র আলিপুরদুয়ারে, মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
14
14
আগামী সাতদিন উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও।