এপ্রিলের শুরুতেই গলদঘর্ম দশা। চড়া রোদে রীতিমতো অস্বস্তি অনুভূত হচ্ছে জেলায় জেলায়। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। তবে গরমের অস্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। আর কয়েকদিনেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
2
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিনদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। পরবর্তী চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
3
10
আজ, বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। রবিবার থেকে ফের একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
10
শুক্রবার ও শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তীব্র গরমের হলুদ সর্তকতা জারি রয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
5
10
আগামী শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি হয়নি। রবিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট।
6
10
আগামী রবিবার, সোমবার ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
7
10
আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী বুধবার কালবৈশাখীর সতর্কতা জারি হয়নি।
8
10
অন্যদিকে আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে জারি রয়েছে হলুদ সর্তকতা।
9
10
হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
10
10
আগামী সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।