মৌসুমী বায়ুর ঝোড়ো ব্যাটিং। জুনের শেষে বাংলায় ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির চোখরাঙানি। কোথাও আবার অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস।
2
9
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আজও শহরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
9
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
4
9
আগামিকাল শুক্রবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং আগামী শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
9
আগামী রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
6
9
আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
9
অন্যদিকে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামিকাল শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
8
9
আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কয়েকটি এলাকায় অতি প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
9
9
আগামী মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।