বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ। আর কয়েক ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস। জেলায় জেলায় জারি হল লাল, কমলা সতর্কতা।
2
12
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যা ছ'টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি, শিলাবৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
3
12
আগামী কয়েক ঘণ্টায় ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ৬০ থেকে ৭০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় লাল সর্তকতা জারি রয়েছে।
4
12
এদিন সন্ধ্যায় পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
5
12
সোমবার হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
6
12
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
12
আগামিকাল, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
12
আগামিকাল বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা এবং আগামী বৃহস্পতিবার হলুদ সর্তকতা জারি রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কমবে সব জেলায়।
9
12
আগামী শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই।
10
12
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা এবং বুধবার কমলা সতর্কতা জারি রয়েছে।
11
12
আগামী বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
12
12
সোমবার সন্ধ্যায়, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরেও বজ্রপাত, মাঝারি বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।